ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার ৭ বছর পর প্রেপ্তার

ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার ৭ বছর পর প্রেপ্তার
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১ | ০৮:০৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ | ০৮:০৯

৭ বছর পালিয়ে থাকার পর ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি আলম শরীফকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার সকালে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলম শরীফ নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা সড়কের বাসিন্দা। তিনি নিজের নাম-পরিচয় ও ভোটার আইডি কার্ড পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।

বরিশাল বিমান বন্দর থানা পুলিশ সূত্র জানিয়েছে, আলম শরীফ ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তার ছোট ভাই ছালাম শরীফ বাদশার স্ত্রী বিলকিস বেগমকে কুপিয়ে জখম করে। ৫১ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিলকিস। এরপর বিলকিসের বাবা মফিজউদ্দিন বাদী হয়ে আলম শরীফকে একমাত্র আসামি করে বিমান বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করেন। চেকে ১ লাখ টাকা লিখে বিলকিস বেগমকে সই করতে বলেন তিনি। বিলকিস সই করতে অস্বীকার করায় কথা কাটাকাটির এক পর্যায়ে আলম ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। 

সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী বিলকিস বেগমের ছেলে ইমন শরীফ জানান, আলম শরীফ পালিয়ে থেকে তার মায়ের হত্যা মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাতেন।

আরও পড়ুন

×