ছাত্রকে অমানবিক নির্যাতন / মাদ্রাসাশিক্ষক আত্মীয়, তাই মামলা করেনি পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রকে মারধরের অভিযোগে আটক মাদ্রাসাশিক্ষককে ১৬৪ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মুফতি ইব্রাহিম বিন মুজিব নামে ওই শিক্ষককে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষক ভুক্তভোগী শিশুর আত্মীয় হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি পরিবার।
আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩২