ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

স্থলভাগে আঘাতের সময় ‘মোকা’র গতিবেগ থাকবে ১৮৫ কিমি

স্থলভাগে আঘাতের সময় ‘মোকা’র গতিবেগ থাকবে ১৮৫ কিমি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩ | ২১:৩৯ | আপডেট: ১১ মে ২০২৩ | ২১:৩৯

ঘূর্ণিঝড় মোকা স্থলভাগে আঘাত করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড় মোকা তার পুরো জীবদ্দশায় সর্বোচ্চ গতিবেগ অর্জন করবে ঠিক স্থল ভাগে আঘাতের পূর্বে। এমনকি স্থল ভাগের উপরে উঠার পরেও ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৬৭ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোকা বৃহস্পতিবার রাত ১ টার সময় প্রায় ১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ ডিগ্রি পূর্বা দ্রাঘিমাংশে অবস্থান করছে।

আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড় মোকা আজ রাত ১২ টায় যে স্থানে অবস্থান করছে সেখানে সমুদ্রে ২৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হচ্ছে। 

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, কক্সবাজার জেলার সকল দ্বীপ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে হবে শনিবার দুপুরের মধ্যে। সন্ধ্যার পূর্বে নিশ্চিত করতে হবে সকল মানুষ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে পৌঁছে গেছে। সেন্টমার্টিন দ্বীপের কোন দারিদ্র-মানুষ যেন তাদের কুঁড়েঘরে না থাকে নিশ্চিত করতে হবে। সকল দারিদ্র মানুষকে বাণিজ্যিক হোটেলগুলোতে আশ্রয়ের ব্যবস্হা করতে হবে। সম্ভব হলে অনেক মানুষকে সরিয়ে নিতে হবে টেকনাফে। 

আরও পড়ুন

×