ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হারানো বিড়াল খুঁজে দিলেই পুরস্কার

হারানো বিড়াল খুঁজে দিলেই পুরস্কার
×

হারিয়ে যাওয়া বিড়াল ছানা। ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৫:০০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৫:০০

হারিয়ে যাওয়া পোষা বিড়াল ছানাকে খুঁজে পেতে ক্যাম্পাসে হারানো বিজ্ঞপ্তি সাঁটিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী তানিয়া খাতুন। সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা দিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গায়ের রং সাদা, লেজ বাদামি আর মাথায় সামান্য বাদামি রং আছে। নিখোঁজ বিড়ালটির নাম ‘সন্দেশ’। বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া (ছাত্রী হল) থেকে বিড়ালটি নিখোঁজ হয়। এর পর থেকে ওর সঙ্গীও অসুস্থ হয়ে পড়েছে। খাওয়া বন্ধ করে দিয়েছে। ক্যাম্পাস বা হলের আশপাশে যদি কোনো সহৃদয় ব্যক্তি বিড়ালটিকে দেখে থাকেন, অনুগ্রহ করে জানাবেন। যদি কেউ শখ করে পোষার জন্য নিয়ে থাকেন, দয়া করে আরেকটি প্রাণীর কষ্ট অনুভব করে হলেও ওকে ফিরিয়ে দিন।’

তানিয়া খাতুন জানান, মেসে থাকতে একটি বিড়ালের তিনটি ছানা হয়। একটি মারা যায়। বাকি দুটিকে লালনপালন করতেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন পাওয়ার পর ছানা দুটিকে সঙ্গে করে নিয়ে আসেন। কিন্তু ৭ আগস্ট হঠাৎ ‘সন্দেশ’ হারিয়ে যায়। তার শোকে অন্য ছানাটিও খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সন্দেশকে ফিরে পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তবে কেউ সন্ধান দিতে পারলে খুশি হয়ে আরও বেশি উপহার দেওয়া হবে বলে জানান তানিয়া খাতুন।


আরও পড়ুন

×