ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত হতো: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত হতো: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
×

স্থপতি ইয়াফেস ওসমান- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০ | ০৯:৪৩

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।

জাতির পিতার ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়ন উপলক্ষে মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং মন্ত্রণালয়াধীন সংস্থাপ্রধান এবং প্রকল্পপরিচালককেরা উপস্থিত ছিলেন।

ইয়াফেস ওসমান সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান যাতে সকলের নিকট তুলে ধরা যায় সে লক্ষ্যে মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় অধীনস্থ সংস্থার সব কর্মকর্তা ও কর্মচারীদের গৃহীত কর্মসূচি যথাযথভাবে ও যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান মন্ত্রী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মসূচি: বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে- মন্ত্রণালয় এবং আওতাধীন সকল সংস্থায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা (সীমিত সংখ্যক কর্মকর্তার অংশগ্রহণে), বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার তৈরী, সকল ধরনের অনুষ্ঠান প্রচারের জন্য কেন্দ্রীয় ডিসপ্লের ব্যবস্থা, লাইট এন্ড সাউন্ডশো এর মাধ্যমে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, বঙ্গবন্ধু জীবনী নিয়ে মন্ত্রণালয়ের প্রবেশ পথে ডিজিটাল ডিসপ্লে বোর্ড প্রদর্শন। এ ছাড়া, ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধুর পারিবারিক ও মুক্তিযুদ্ধের ছবি, ডাকটিকিট ও মুদ্রা প্রদর্শনীর আয়োজন।

আরও পড়ুন

×