পানি উন্নয়ন বোর্ডের সিবিএ নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৫৭
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক ও বোর্ডের সহকারী হিসাবরক্ষক মো. সুলতান আহম্মদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক উপপরিচালক সেলিনা আখতার মনি। সুলতান আহম্মদের বিরুদ্ধে চাকরি করার সময়ে প্রতারণা, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ জমা পড়েছে দুদকে। পরে অভিযোগটি যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
অনুসন্ধান পর্যায়ে সুলতান আহম্মদের বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া গেলে তার কাছে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চাওয়া হবে। পরে ওই হিসাব যাচাই করে আমলযোগ্য দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- সিবিএ নেতা
- পানি উন্নয়ন বোর্ড
- জিজ্ঞাসাবাদ
- দুদক