ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের প্রত্যয়

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের প্রত্যয়
×

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির সাইটিস চুক্তি বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক পঞ্চম জাতীয় সেমিনারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা -ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১৬:৫৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৬:৫৫

বন্যপ্রাণী নিয়ে অবৈধ বাণিজ্য বন্ধ করতে পদক্ষেপ নেবে সরকারের তিন মন্ত্রণালয় ও ১৬টি দপ্তর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিলুপ্তির ঝুঁকিতে থাকা বন্যপ্রাণীদের অবৈধ বাণিজ্য দমনে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন। 

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বন অধিদপ্তরের যৌথ আয়োজনে সাইটিস চুক্তি বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক পঞ্চম জাতীয় সেমিনার অংশ নেন নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, কাস্টমস এবং মৎস্য ও বন অধিদপ্তরের প্রতিনিধি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যকে আমাদের আইনে গুরুতর অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা প্রয়োজন। 

প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী বলেন, সক্ষমতা বৃদ্ধি ও আন্তঃসংস্থা সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করতে সম্মত হয়েছি।

বন অধিদপ্তরের বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, দেশের জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের অবশ্যই বৈশ্বিক বন্যপ্রাণী বাণিজ্য চুক্তি, সাইটিস চুক্তি বাস্তবায়ন করতে হবে।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এস এম যোবায়দুল কবির বলেন, মৎস্য বাণিজ্যে সাইটিস বাস্তবায়নে উন্নতি করার লক্ষ্যে অন্যান্য অধিদপ্তরের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।

ডাব্লিউসিএস গ্লোবাল শার্ক অ্যান্ড রে কনজারভেশন প্রোগ্রামের পরিচালক লুক ওয়ারউইক বলেন, বাংলাদেশ বন্যপ্রাণী আইন সংশোধনের মাধ্যমে হাঙ্গর ও শাপলাপাতা মাছের তালিকা হালনাগাদ করা, আন্তঃসংস্থা প্রশিক্ষণ কর্মসূচি এবং উন্নত জনসচেতনতার মাধ্যমে সাইটিস বাস্তবায়নের ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি করেছে। বিপন্ন প্রজাতির হাঙ্গর ও শাপলাপাতা মাছের সংখ্যা পুনরুদ্ধার, মৎস্য ও অনাকাঙ্ক্ষিত আহরণ ব্যবস্থাপনা এবং বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য সাইটিস বাস্তবায়নে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখতে ডাব্লিউসিএস প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

×