ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস
×

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:০৭

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ব্যাংকিং খাতগুলো অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। এজন্য ব্যাংকিং কমিশন গঠন করা দরকার। মানুষের জীবন-জীবিকা সংকোচনের পাশাপাশি জাতীয় জীবনে নানান ধরনের সংকট দেশবাসীকে হতাশায় নিমজ্জিত করছে।

রোববার বিকেলে রাজধানীর পরিবাগে সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার এ কথা বলেন। তিনি সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য।   

অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রেসিডিয়াম সদস্য ডা, সারওয়ার আলী, এস এম এ সবুর, অ্যাডভোকেট রানা দাদগুপ্ত, রাজিয়া সামাদ ডালিয়া, কাজল দেব নাথ, জয়ন্তী রায়, ডাক্তার অসিত বরন রায়, অধ্যাপক জোবায়দা নাসরীন, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।

আরও পড়ুন

×