ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘র‍্যালি ফর রিভারস’ কর্মসূচিতে বক্তারা

নদী উদ্ধারের রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করতে হবে

নদী উদ্ধারের রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করতে হবে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৭

নদী উদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও নদী রক্ষায় আন্দোলনকারী সংগঠনের নেতারা। তারা বলেছেন, নদী রক্ষায় সামাজিক সংগঠনগুলো কাজ করছে। এখন সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশ্ব নদী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর বসিলা লঞ্চঘাট এলাকায় আয়োজিত ‘র‍্যালি ফর রিভারস’ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

রিভারাইন পিপল, হাইড্রো-ক্লাইমেট অ্যান্ড ওশান সেন্টার (এইচসিওসি), লোকযোগ কালেকটিভস ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ পদযাত্রার আয়োজন করে। তুরাগ-বুড়িগঙ্গা নদীসন্ধি থেকে বুড়িগঙ্গা-আদিবুড়িগঙ্গা নদীসন্ধি পর্যন্ত পদযাত্রাটি অনুষ্ঠিত হয়।

পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিভারাইন পিপলের সভাপতি এফ এম আনোয়ার হোসেন। এইচসিওসির নির্বাহী পরিচালক ড. মোহন কুমার দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন লোকযোগ কালেকটিভসের চেয়ারম্যান ড. আহমেদ আবিদ, ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা প্রধান ইকবাল ফারুক, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, প্রতিবেশ গবেষক তাপসরঞ্জন চক্রবর্তী, নদীচিন্তা সম্পাদক নূরুননবী শান্ত, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. রাশেদুজ্জামান পবিত্র, রিভার বাংলা সম্পাদক ফয়সল আহমেদ, ধরার সদস্য মোহাম্মদ মানিক হোসেন এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষক মওলানা মোহাম্মদ কামাল।

বক্তারা বলেন, দেশের নদী রক্ষায় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কার্যকর উদ্যোগ নিতে হবে। নদী উদ্ধার ও সংরক্ষণে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করা জরুরি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×