ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

বাণিজ্য মন্ত্রণালয়কে আরও বেশি সজাগ হওয়ার আহ্বান

বাণিজ্য মন্ত্রণালয়কে আরও বেশি সজাগ হওয়ার আহ্বান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:০৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:২২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও বেশি সজাগ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরী বলেছেন, এমন কোনো জায়গা নেই যেখানে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হচ্ছে না। কয়েকদিন আগেও বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, মূল্য নিয়ন্ত্রণে অনেকগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। রেজাল্ট না পেলে এ সব পরিকল্পনার কি মূল্য আছে? সিন্ডিকেটের মাধ্যমে যে ক্ষতি হচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে হবে। 

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়।

সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরী বলেন, ‘ব্যাংক খাতে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি, দায়বদ্ধতার অভাব বাংলাদেশের অর্থনীতির সমার্থক হয়ে দাঁড়িয়েছে। হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত হয়নি। হওয়ার কোনো লক্ষণও নেই। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ কীভাবে ব্যাংকিং খাতের ওপর আস্থা রাখবে। পিপলস লিজিংয়ে হাজার হাজার মানুষ সরকার ও বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করে টাকা রেখেছে। গত কয়েকবছর ধরে তারা টাকা ফেরত দিতে পারছে না। মানুষ যদি সরকারী ব্যাংকে বিশ্বাস রাখতে না পারে তাহলে কোথায় যাবে? এখন অনেক ব্যাংক আছে চেক নিয়ে গেলে বলে দুই ঘণ্টা পর আসেন, কাল-পরশু আসেন। টাকা দিতে পারে না। এই অবস্থা কতদিন বিরাজ করবে? এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করছি।’

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। রমজানের আগে যদি এলসি খুলতে না পারেন তাহলে অসাধু ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। 

আরও পড়ুন

×