ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

শাহজালালে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ
×

শাহজালাল বিমানবন্দর থেকে জব্দ বিদেশি সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৭ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৫

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ এবং ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা তিনটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালায়। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ ফ্লাইটের যাত্রী আব্দুল করিম গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগেজ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

এনবিআর জানিয়েছে, একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একে৭১ ফ্লাইটের যাত্রী শিপনে ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।
এছাড়া চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস৩২৬ ফ্লাইটের যাত্রী কেএম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি মোবাইল ডিসপ্লে এবং একই ফ্লাইটের যাত্রী শামীমা আক্তারের কাছ থেকে আরও ৪৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব মিলিয়ে জব্দ পণ্যের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। 


 

আরও পড়ুন

×