ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সেতু বিভাগে চুক্তিভিত্তিক সচিব হলেন আবদুর রউফ

সেতু বিভাগে চুক্তিভিত্তিক সচিব হলেন আবদুর রউফ
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৪

সেতু বিভাগের বর্তমান সচিব মোহাম্মদ আবদুর রউফকে একই পদে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান মোহাম্মদ আবদুর রউফ। ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে প্রেষণে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এতদিন এই পদে ছিলেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

আরও পড়ুন

×