ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

স্কলারশিপ ফেলোশিপ ইন্টার্নশিপের সুযোগ

স্কলারশিপ ফেলোশিপ ইন্টার্নশিপের সুযোগ
×

 ইয়াসিন রাবিদ  

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৭

বিদেশে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক কর্মঅভিজ্ঞতা অর্জনের স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা অনেক সময় সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। সুখবর হলো, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়মিতভাবে আন্তর্জাতিক শিক্ষার্থী ও তরুণদের জন্য স্কলারশিপ, ফেলোশিপ ও ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। 

কোথাও রয়েছে সম্পূর্ণ বা আংশিক শিক্ষাবৃত্তি, কোথাও নেতৃত্ব উন্নয়ন ও গবেষণার সুযোগ, আবার কোথাও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতা। ২০২৬ সালের শেষভাগ থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত আবেদন বা প্রস্তুতির জন্য নজরে রাখার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ তুলে ধরা হলো।

স্কলারশিপ

কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ
যুক্তরাজ্যে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পূর্ণকালীন মাস্টার্সের জন্য Commonwealth Masters Scholarship-এর আবেদন আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। যোগ্য নিম্ন ও মধ্যম আয়ের Commonwealth দেশের নাগরিকদের জন্য এ সুযোগটি গুরুত্বপূর্ণ।
অফিসিয়াল লিংক:
https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-masters-scholarships/
এরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স
ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থাকা Erasmus Mundus Joint Masters-এ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। নির্বাচিত প্রোগ্রামগুলোতে পূর্ণ স্কলারশিপ থাকতে পারে, যা টিউশন, ভ্রমণ, ভিসা ও জীবনযাত্রার ব্যয়ে সহায়তা দেয়। বেশির ভাগ প্রোগ্রামের আবেদন অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে হয়।
অফিসিয়াল লিংক:
https://erasmus-plus.ec.europa.eu/ opportunities/individuals/students/erasmus-mundus-joint-masters
জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ
উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স করতে আগ্রহী যোগ্য উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য JJ/WBGSP গুরুত্বপূর্ণ সুযোগ। ২০২৭ সালের প্রথম আবেদন উইন্ডো ১৮ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ২৯ মার্চ থেকে ২১ মে পর্যন্ত।
অফিসিয়াল লিংক:
https://www.worldbank.org/en/programs/scholarships/jj-wbgsp

শোয়ার্জম্যান স্কলারস

শোয়ার্জম্যান স্কলারসচীনের সিংহুয়া ইউনিভার্সিটি-ভিত্তিক শোয়ার্জম্যান স্কলারস প্রোগ্রাম মাস্টার্স পর্যায়ের পড়াশোনা ও নেতৃত্ব উন্নয়নের সুযোগ দেয়। আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য পরবর্তী আবেদন  সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত চলবে।
অফিসিয়াল লিংক:
https://www.schwarzmanscholars.org/admissions/application-instructions

ফেলোশিপ

নাইট-হেনেসি স্কলারস
যুক্তরাষ্ট্রের Stanford University-এর Knight-Hennessy Scholars প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পর্যায়ে পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব ও আন্তঃবিষয়ক দক্ষতা উন্নয়নের সুযোগ দেয়। ২০২৭ কোহর্টের আবেদন ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
অফিসিয়াল লিংক:
https://knight-hennessy.stanford.edu/ admission

ইয়েনচিং একাডেমি

চীনের Peking University-এর Yenching Academy আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ের একটি ফেলোশিপ প্রোগ্রাম। আন্তর্জাতিক আবেদন ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে। ফেলোশিপে টিউশন, আবাসন, মাসিক ভাতা, একবারের যাতায়াত ব্যয় ও ফিল্ড-স্টাডির খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
অফিসিয়াল লিংক:
https://yenchingacademy.pku.edu.cn/ADMISSIONS.htm

এশিয়া ফাউন্ডেশন ডেভেলপমেন্ট ফেলোস

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪০ বছরের কম বয়সী তরুণ পেশাজীবীদের নেতৃত্ব, আঞ্চলিক জ্ঞান ও পেশাগত নেটওয়ার্ক উন্নয়নের জন্য এই বছরব্যাপী প্রোগ্রাম পরিচালিত হয়। বাংলাদেশও যোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে। ২০২৭ সালের আবেদনসংক্রান্ত তথ্য প্রকাশ করার কথা জানিয়েছে Asia Foundation।
অফিসিয়াল লিংক:
https://asiafoundation.org/fellowship/asia-foundation-development-fellows

ইন্টার্নশিপ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টার্নশিপ প্রোগ্রাম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার Internship Programme-এ জনস্বাস্থ্য, চিকিৎসা, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন ইন্টার্নশিপের আবেদনসীমা আলাদা এবং নতুন সুযোগ নিয়মিত প্রকাশিত হয়।
অফিসিয়াল লিংক:
https://www.who.int/careers/internship-programme

ইউনিসেফ ইন্টার্নশিপ প্রোগ্রাম

UNICEF-এর ইন্টার্নশিপে বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সাধারণত ইন্টার্নশিপের মেয়াদ ৬ থেকে ২৬ সপ্তাহ এবং যোগ্য ইন্টার্নরা মাসিক স্টাইপেন্ড পেতে পারেন। সুযোগগুলো সারা বছর ধরেই থাকে।
অফিসিয়াল লিংক:
https://www.unicef.org/careers/internships

ইউএনডিপি ইন্টার্নশিপ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP-তে উন্নয়ন, অর্থনীতি, যোগাযোগ, নীতি ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ থাকে। UNDP Washington-এর তথ্য অনুযায়ী ২০২৭ Spring internship-এর আবেদনসীমা ১৫ জানুয়ারি এবং Fall internship-এর আবেদনসীমা ১৫ জুন ২০২৭।
অফিসিয়াল লিংক:
https://www.undp.org/united-states/internships

বিদেশে পড়াশোনা বা আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিকল্পনা থাকলে শুধু সুযোগের তালিকা জানলেই হবে না; প্রতিটি প্রোগ্রামের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের সময়সীমা আগে থেকেই দেখে প্রস্তুতি নেওয়া জরুরি। সিভি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাস, রিকমেন্ডেশন লেটার এবং প্রয়োজনীয় ভাষা দক্ষতার প্রমাণ প্রস্তুত রাখা আবেদন প্রক্রিয়াকে সহজ করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ তথ্য ও সময়সীমা যাচাই করা। প্রক্রিয়াকে সহজ করতে পারে। 

আরও পড়ুন

×