ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় ‎রাজধানীতে গ্রেপ্তার ৫৪৭

২৪ ঘণ্টায় ‎রাজধানীতে গ্রেপ্তার ৫৪৭
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৩

‎রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন গ্রেপ্তার হয়েছে। এ সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৪৮টি মামলা হয়েছে। আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ(ডিবি) পুলিশ ২ জনকে ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

‎অভিযানে ২৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশি মদ, ৮টি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১টি বাস, ১২ হাজার ৭৫০ টাকা, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

আরও পড়ুন

×