ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার
×

উদ্ধার হাওয়া ককটেল। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৮

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। রোববার সন্ধ্যায় দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচের গলি থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল আনুমানিক ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচের গলির মাথায় পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

বিষয়টি জানতে পেরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও নিয়ম-নীতি অনুসরণ করে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুন

×