ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে উড়োজাহাজের টয়লেটে মিলল ৫০ স্বর্ণের বার

শাহজালালে উড়োজাহাজের টয়লেটে মিলল ৫০ স্বর্ণের বার
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৪

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৩২ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

গতকাল সোমবার রাত ১১টায় বিমানবন্দরে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর আগে গতকাল সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ নম্বর ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুল্ক গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল, বিমানের ওই ফ্লাইটে একটি চোরাকারবারি চক্র শতাধিক স্বর্ণের বারের চালান বহন করছে। তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর এতে টানা চার ঘণ্টা তল্লাশি অভিযান চালানো হয়। একপর্যায়ে উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা যায়নি। শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক কাজী আল মাসুম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা চোরাকারবারি চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×