ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফেরানোর ‘শপথ নেওয়া’ হারুন গ্রেপ্তার

শেখ হাসিনাকে দেশে ফেরানোর ‘শপথ নেওয়া’ হারুন গ্রেপ্তার
×

মো. হারুন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫১

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়া’ মো. হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, হারুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। দুই দিন আগে তিনিসহ কয়েকজন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কেরানীগঞ্জের একটি আবাসন প্রকল্পের ফাঁকা জায়গায় দুই দিন আগে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। তারা একে অন্যের হাত ধরে শপথ নেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন। সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে হারুনকে দেখা গেছে। এ ছাড়া গত ১৭ মে ভোরে মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাগ্যকুল মিষ্টি ভান্ডারের সামনে হারুনসহ কয়েকজন আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের চেষ্টা চালান।

আরও পড়ুন

×