ইউনিলিভারের দীর্ঘতম কমিউনিটি সেবা পরিদর্শনে ডিকসন
×
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দির দূরবর্তী চর এলাকায় লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার, ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান প্রমুখ ফটো রিলিজ
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৪৬
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সম্প্রতি বগুড়ার সারিয়াকান্দিতে দূরবর্তী চর এলাকায় অবস্থিত লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি ইউনিলিভারের দীর্ঘতম এ কমিউনিটি সেবায় সম্পৃক্তদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে রোগী ও উপকারভোগী সম্পর্কে তথ্য নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খানসহ অন্যান্য বিশিষ্টজন।
রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বিগত ২০ বছরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের মাধ্যমে 'ফ্রেন্ডশিপ'-এর সঙ্গে ইউনিলিভারের এই অংশীদারিত্ব অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।
ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার বলেন, স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি প্রয়োজন এমন জনগোষ্ঠীর কাছে সহজে ও সাশ্রয়ীভাবে পৌঁছে দিতে ইউনিলিভার প্রতিশ্রুতিবদ্ধ।'