ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ট্রাস্ট ব্যাংকের অনুষ্ঠানে অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেনে দুর্নীতি কমবে

ক্যাশলেস লেনদেনে  দুর্নীতি কমবে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি অফিসে যত কম যেতে হবে, দুর্নীতি তত কম হবে। মানুষেরও সময় নষ্ট হবে না। সেই সঙ্গে সেবার মান ভালো হবে। অর্থনীতিকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটালাইজেশন এবং ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্ব দিতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী একথা বলেন। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় গ্রাহকদের লেনদেন আরও সহজ ও ডিজিটাল করতে ‘ডায়নামিক বাংলা কিউআর’ সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। গতকাল এই নতুন ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সরকারি সেবা সহজকরণ ও দুর্নীতি রোধে সরাসরি শারীরিক উপস্থিতিমুক্ত সেবাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে টিকে থাকতে হলে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালুর বিকল্প নেই বলে মনে করেন তিনি।

ব্যবসায়িক খরচ কমানো ও অটোমেশনের প্রয়োজনীয়তা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,​ বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে যত বেশি স্বয়ংক্রিয়করণ করা যাবে, ততই খরচ কমবে। ব্যবসায়ীদের সাধারণ অভিযোগ হলো, তারা হয়রানির শিকার হন। তাদের কাজে দেরি হয়, কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। প্রতিযোগিতামূলক হতে হলে এসব সমস্যা দূর করতে হবে। ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে ডিজিটালব্যবস্থা চালু করা গেলে ব্যবসা করা আরও সহজ হবে।​
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোর্শেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহাম্মদ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান জামান চৌধুরী প্রমুখ। 

আরও পড়ুন

×