ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জেসিয়া ছুটে গেলেন পুলিশের কাছে

জেসিয়া  ছুটে গেলেন পুলিশের কাছে
×

জেসিয়া ইসলাম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:৪৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:৫০

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেরার মুকুটজয়ী জেসিয়া ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কারণে আলোচিত এখন তিনি। সম্প্রতি নিজের নামে খোলা ফেসবুকে অসংখ্য ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে ছুটে গিয়েছেন তিনি। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন জেসিয়া ইসলাম। 

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটের কার্যালয়ে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন বলে জানাগেছে। 

এ প্রসঙ্গে জেসিয়া বলেন, আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য গত কয়েক দিন ধরে আমাকে নিয়ে কিছু ফেক ভিডিও বানিয়ে একটি কুচক্রীমহল সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইন্টারনেটে ভুয়া কন্টেন্ট ছড়াচ্ছে। মূলত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সাইবার ক্রাইম ইউনিটে এ অভিযোগ দায়ের করেছি। আমি আশাবাদী, শত আস্থার এই প্রতিষ্ঠান এই খারাপ লোকগুলোকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে এবং ওইসব ভুয়া কন্টেন্ট ইন্টারনেট থেকে মুছে দেবে।

এদিকে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম। সমকাল অনলাইনকে তিনি বলেন, অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই আমাদের কার্যক্রম শুরু করেছি। এরই মধ্যে কয়েকটি আইডির ব্যাপারে তথ্য পেয়েছি। শিগগিরই এসব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ।

আরও পড়ুন

×