ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সৈকত পরিষ্কার করলেন অভিনেত্রী এষা

সৈকত পরিষ্কার করলেন অভিনেত্রী এষা
×

সমুদ্র সৈকত পরিষ্কার করছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯ | ০৯:৫০ | আপডেট: ২২ জুলাই ২০১৯ | ১৪:১২

‘মনে হচ্ছিলো লোকটি আমাকে চোখ দিয়েই ধর্ষণ করছে’- এক হোটেলের মালিকের বিরুদ্ধে এমন মন্তব্য করেন বলিউড অভিনেত্রী এষা গুপ্ত। এমন মন্তব্যের জেরে মামলার মুখেও পড়েন তিনি। অভিযুক্ত হোটেল মালিক এষার বিরুদ্ধে মানহানির মামলা করেন। বিষয়টি নিয়ে ক’দিন বেশ আলোচনা হলো বলি পাড়ায়। সেই এষাকে নিয়ে আলোচনা ঘুরে গেলো অন্য পথে। 

সমুদ্র সৈকতে পরিচ্ছন্ন অভিযানে অংশ নিলেন এষা। তার সঙ্গে অংশ নিয়েছেন বলিউডের ‘মিস দিবা’খ্যাত তারকা নভেলি দেশমুখ।

মুম্বাইয়ের দাদর সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযানের একশ’তম সপ্তাহে অংশ নেন তারা। 

সমুদ্র সৈকতে পরিচ্ছন্ন অভিযান চালানোর একটি ছবিও পোস্ট করেন তারা। তাতে কালো পোশাকে চুল বেঁধে ও হাতে দস্তানা পড়ে সৈকতের ময়লা পরিষ্কার করতে দেখা যায় এষাকে। ছবিতে আছেন সুন্দরী মিস দিবা-২০১৫ রানারআপ নভেলি দেশমুখ।

‘জান্নাত ২’খ্যাত এই অভিনেত্রী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া সকল বয়সের স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতাকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। 

এষা গুপ্ত বলেন, ‘আমি বিপুল সংখ্যক যুবক দেখছি এখানে। আমার খুব ভাল লাগছে, সবাই উপলব্ধি করছেন যে, এটা আমাদের পৃথিবী। আমাদের গ্রহ আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে। আমরা সবাই যদি সমন্বিতভাবে পরিষ্কার করা শুরু করি, আমি নিশ্চিত, শুধু মুম্বাই নয়, গোটা পৃথিবীকে আমরা পরিচ্ছন্ন করতে পারব,’

‘আমার বিশেষভাবে ভাল লাগছে, মানুষ এখানে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য আসেননি। বরং পরিবেশ ও পৃথিবীর প্রতি দায়িত্ববোধ থেকেই সবাই এসেছেন'- বলেন এষা।

আরও পড়ুন

×