মঞ্চে ফিরতে না পেরে খারাপ লাগছে: তাহসান
×
তাহসান খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১ | ১২:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২১ | ১০:২০
তাহসান খান। তারকা কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেতা। এনটিভিতে আজ রাতে প্রচার হবে তার অভিনীত নাটক 'সম্পর্কের গল্প'। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
লকডাউনের পর অনেকেই কাজে ফিরতে শুরু করেছেন। এ সময়ে আপনার ব্যস্ততা কী নিয়ে?
ঈদের পর নতুন কোনো কাজ শুরু করিনি। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি কাজ শুরু করতে যাচ্ছি। এখন চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু পাকাপাকি হলে বিস্তারিত জানাতে পারব।
একটি টিভি শোর পরিকল্পনার কথা বলেছিলেন। কাজ কতদূর এগোল...
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে পরিকল্পনা মাথায় এসেছে। গল্প বলার ছলে মানবিকতার চর্চার একটা আন্দোলন গড়া হবে এই শোর প্রতিপাদ্য। ডকুমেন্টারি স্টাইলের টিভি শো নিয়ে এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে। লকডাউন তো উঠল কয়েক দিন হলো। দেখা যাক কী হয়।
তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের নতুন গানের কাজ করছেন। কোনো অ্যালবাম প্রকাশের পরিকল্পনা আছে কি?
প্রতি মাসে একটি করে গান প্রকাশ করব- এ সিদ্ধান্তে আসার পর ব্যান্ডের নতুন গান তৈরিতে উঠেপড়ে লেগেছিলাম। মাঝে করোনা আক্রান্ত হওয়ায় কাজের গতি একটু থমকে গেছে। তবে অ্যালবাম নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। আমার গাওয়া বেশ কিছু গান তৈরি আছে। পর্যায়ক্রমে এগুলো প্রকাশ পাবে।
নতুন কোনো সিনেমায় অভিনয় নিয়ে ভাবছেন?
ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজের ইচ্ছা রয়েছে। যেহেতু এখন অভিনয় ও গান নিয়েই ব্যস্ত সময় কাটছে, আপাতত সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি না।
দীর্ঘদিন স্টেজ শো নেই। মঞ্চকে মিস করছেন নিশ্চয়ই?
দীর্ঘদিন মঞ্চে ফিরতে না পেরে খারাপ লাগছে। সবাই কাজে ফিরছে, আমরা ফিরতে পারছি না। এই কষ্ট শুধু আমি নই, প্রত্যেক মিউজিশিয়ান অনুভব করছেন। ভক্তরা লাইভ পারফরম্যান্স দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। করোনার প্রকোপ একটু কমতে শুরু করেছে। জোরেশোরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। আমি আশাবাদী মানুষ; বিশ্বাস করি, শিগগির আবারও কনসার্টে ফিরতে পারব।
'সম্পর্কের গল্প' নাটকটি নিয়ে বলুন?
বেশ আগে নাটকটির শুটিং করেছি। দুই ভাইয়ের সম্পর্কের খুঁটিনাটি উঠে এসেছে। এতে আমি ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

- বিষয় :
- তাহসান
- বিনোদন
- ঢালিউড
- তাহসান খান