ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে সারপ্রাইজ, মুগ্ধতা কাটছে না পূজা চেরির

মধ্যরাতে সারপ্রাইজ, মুগ্ধতা কাটছে না পূজা চেরির
×

পূজা চেরি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ০৪:৪০ | আপডেট: ২১ আগস্ট ২০২২ | ০৬:৫৯

বয়স কত হলো? এমন প্রশ্ন দিয়েই শনিবার কথা শুরু হয় চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে। কারণ আজ তার জীবনের বিশেষ দিন। জন্মদিন তার। প্রশ্ন শুনে পূজা খিলখিলিয়ে হাসলেন। বললেন, 'বয়স তো বলা যাবে না। আমি সবার কাছে ছোট আছি ছোটটিই থাকতে চাই।'

এটা ঠিক ঢাকাই ছবির এই সময়ের সবচেয়ে অল্প বয়সী নায়িকা পূজা। সবচেয়ে ব্যস্ত নায়িকাও। বয়স কম হলেও অভিনেত্রী হিসেবে নজর কাড়ছেন সবার। তৈরি হয়েছে আলাদা ফ্যানবেজও।  

সাধারণত পূজা চেরি জন্মদিনের প্রথম প্রহরে কেক বাবা-মায়ের সঙ্গে কাটেন। এবার হলো ব্যতিক্রম। এবার বাসায় হাজির হলেন একদল ভক্ত। তবে পূজা তাদের ভক্ত বলতে নারাজ। নায়িকার ভাষায়, 'ওদের ভক্ত বলবো না। আমি ওদের পছন্দের মানুষ। ওরা আমার কাজ পছন্দ করে আমাকে ভালোবাসেন, আমার পাশে থাকেন। আমিও ওদের ভালোবাসি।'

পূজার এই পছন্দের মানুষরাই গতকাল বিশাল সাইজের কেক ও নানা উপহার সামগ্রী নিয়ে হাজির হোন পূজার বাসায়। যাকে পূজা চেরি এবারের জন্মদিনের সবচেয়ে বড় পাওয়া হিসেবেই মন্তব্য করলেন। পূজা বলেন, 'ওরা আমাকে ভালোবাসে এটা অনুভব করি। কিন্তু এভাবে এসে সারাপ্রাইজ দেবে তা ভাবিনি। গতকাল রাতে ওরা আমার বাসায় আসে সঙ্গে নিয়ে আসে উপহার। ওদের উপহারটাও আমাকে মুগ্ধ করেছে। যে মুগ্ধতা এখনো কাটছে না। ওদের এই ভালোবাসা আমাকে আগামীতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।' 

কি উপহার নিয়ে আসে ভক্তরা? প্রশ্ন শুনেই পূজা বলেন উঠেন, ওদের ভক্ত বলবেন না। আমি ওদের পছন্দের মানুষ। 

তা উপহার কি পেলেন, পূজা জানান,  'আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে আমার অভিনীত ছবি হৃদিতা। এই ছবির ফাস্টলুক পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই পোস্টারটিই সুন্দর করে বাধাই করে তারা উপহার হিসেবে এনেছে। আমার কাছে উপহারটি দারুণ লেগেছে। তাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে গেছে।'

এ ছাড়াও কাল রাত থেকে ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু-বান্ধাব, আত্মীয়-স্বজন,সহকর্মী ভক্তদের শুভ কামনায় ভাসছেন পূজা চেরি। কথায় কথায় তাদের সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই নায়িকা। 

এদিকে গত দুই ঈদেই মুক্তি পেয়েছে পূজা অভিনীত ছবি। সর্বশেষ গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবি 'সাইকো'। ছবিটি আলোচনায় না আসলেও তার আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিবের বিপরীতে 'গলুই' ও সিয়ামের বিপরীতে 'শান' দিয়ে বাজিমাত করেন তিনি। 

কাজ শুরু করতে যাচ্ছেন দেশের সুপারস্টার শাকিব খানের পরবর্তী ছবি 'মায়া'র নায়িকা হিসেবেও।  সম্প্রতি ৯ মাস পর  দেশে ফিরেছেন শাকিব খান। জানিয়েছেন এবার মায়ার কাজ শুরু করবেন তিনি। 

আরও পড়ুন

×