পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতলেন হুই কুয়ান ও জেইমি লি
কে হুই কুয়ান (বাঁয়ে) ও জেইমি লি কুর্তিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ০৩:২৩ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ০৪:০৭
পার্শ্বচরিত্রে এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন মার্কিন অভিনেতা কে হুই কুয়ান। অন্যদিকে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন মার্কিন অভিনেত্রী জেইমি লি কুর্তিস।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স' সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তারা দু'জনে এ বছর অস্কার জিতেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।
এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।
- বিষয় :
- অস্কার
- সেরা অভিনেতা
- সেরা অভিনেত্রী