ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২৫ লাখের প্রশ্নে থামলেন, সাড়ে ১২ লাখ নিয়ে ফিরলেন পুনম

২৫ লাখের প্রশ্নে থামলেন, সাড়ে ১২ লাখ নিয়ে ফিরলেন পুনম
×

পুনম সরোজ ও অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৯

অমিতাভ বচ্চনের উপস্থাপনায় জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর পর্বে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের পুনম সরোজ। আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ১২ লাখ ৫০ হাজার রুপি রুপি জিতে নিয়েছেন তিনি। তবে ২৫ লাখ রুপির প্রশ্নে এসে থমকে যেতে হয় পুনমকে।

প্রশ্নটি ছিল—কোয়ান্টাম বিজ্ঞান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী কোন দিন ‘বিশ্ব কোয়ান্টাম দিবস’ হিসেবে পালিত হয়? সঠিক উত্তর জানা না থাকায় ঝুঁকি না নিয়ে খেলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন পুনম। ফলে ১২ লাখ ৫০ হাজার রুপি নিয়ে ‘কেবিসি’র মঞ্চ ছাড়েন তিনি। খেলা ছেড়ে দেওয়ার পর অমিতাভ বচ্চন তাকে সঠিক উত্তর অনুমান করতে বলেন। পুনম অনুমান করেন ১৪ ডিসেম্বর। সেটিও ভুল ছিল। সঠিক উত্তর ১৪ এপ্রিল।

বর্তমানে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ১৪ সদস্যের পরিবারের সঙ্গে বসবাস করেন পুনম। পরিবারের অধিকাংশ সদস্যই দিনমজুর হিসেবে কাজ করেন। প্রতিকূলতার মধ্যেও নিজের মেধা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। 

‘কেবিসি’র মঞ্চে নিজের জীবনসংগ্রামের কথাও জানান পুনম। তিনি বলেন, ১৪ সদস্যের পরিবারের অধিকাংশই কাছের একটি পাটকলের দিনমজুর হিসেবে কাজ করেন। পরিবারের সদস্যদের কাজ থেকে ছুটি নিয়ে মুম্বাইয়ে আসা ব্যয়বহুল হওয়ায় অনুষ্ঠানে তার সঙ্গে শুধু মা আসতে পেরেছিলেন।

পড়াশোনা শেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েট অফিসার হিসেবে কাজ করতে চান পুনম।

ছোটবেলায় অবশ্য তার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। কিন্তু বাণিজ্যিক পাইলট হওয়ার প্রশিক্ষণের খরচ সম্পর্কে জানার পর সেই স্বপ্ন থেকে সরে আসেন। পরে বিমানবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও গ্রুপ ডিসকাশন পর্বে বাদ পড়েন।

‘কেবিসি’ থেকে পাওয়া ১২ লাখ ৫০ হাজার রুপি বাবা-মায়ের হাতে তুলে দিতে চান পুনম। এরপর সেই অর্থ কীভাবে ব্যবহার করা হবে, তা তারাই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন

×