ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘অপারেশন সুন্দরবন’ এর শেষ লটে যুক্ত হলেন মানস ও শিমুল

‘অপারেশন সুন্দরবন’ এর শেষ লটে যুক্ত হলেন মানস ও শিমুল
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০ | ০১:১২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২০ | ০১:১৩

কোভিড-১৯ এর কারণে দীর্ঘ আট মাস বিরতি দিয়ে ফের শুরু হলো ‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং। বৃহস্পতিবার থেকে ঢাকায়ে র‌্যাবের সদর দফতরে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক দীপংকর দীপন। 

দীপংকর দীপন জানান, করোনা ভাইরাসের কারণে আটমাস পর আজ শুরু হলো অপারেশন সুন্দরবন ছবির শুটিং। র‍্যাব সদর দফতরে শুটিং  করছি আমরা। আজকের শুটিংয়ে নতুন করে যুক্ত হয়েছেন  মানস বন্দ্যোপাধ্যায় ও মনির খান শিমুল। তারা ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে থাকবেন।

ছবিটির শেষ লটের শুটিং এটি। ৭ দিন শুটিং করলেই শেষ হবে বলে জানান পরিচালক। এরপর ৪ থেকে ৫ মাস পোস্টের কাজ শেষ হলেই মুক্তি দেয়া হবে ছবিটি।

মুক্তি কবে দেয়া হবে? এমন প্রশ্নের উত্তরে দীপন বলেন, ছবিটি কাজ শেষ হলেই মুক্তি দিয়ে দেবো। এবার আর ঈদের অপেক্ষা করবো না।’

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। এটি ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপনের তৃতীয়  সিনেমা ।‘ অপারেশন সুন্দরবন’ এর শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে।  এরপর দুই ধাপে প্রায় ৩২ দিন শুটিং হয় ছবিটির। এরপর এরপর গত আট মাস আর কোন শুটিং হয়নি। এবার শেষ অংশের শুটিং শুরু হলো আজ থেকে।  

তবে ছবিটির শুটিং শুরু হলেও ভারতীয় কলাকুশলীরা এতে আসতে পারেনি বলেই জানালেন পরিচালক।  দীপংকর দীপন বলেন, দুঃখের বিষয় হচ্ছে শুটিং যাবতীয় পারমিশন ওয়ার্ক পারমিট নেবার পরেও ভারতীয় কলা-কুশলীরা আসতে পারেনি ভিসা সংক্রান্ত জটিলতার কারণে। তাই বাংলাদেশি টিম নিয়েই শুটিং শুরু করেছি। 

ছবিটির গল্পে থাকবে সুন্দর বনের বন্য প্রাণী সংরক্ষণ নিয়েও কিছু অংশ। চলচ্চিত্রটির  একটি সূত্রের বরাতে জানা যায়, শুটিংয়ে প্রায় ১০০ জন অভিনয়শিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে ৩০ জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য। প্রায় ১ হাজার ৩০০ জন কাজ করেছেন ছবিটির পেছনে। শুটিংয়ে ব্যবহার করা হয়েছে দুটি বড় জলজাহাজ, সাতটি স্পিডবোট, ছয়টি লঞ্চ, দুটি হেলিকপ্টারসহ আরও অনেক কিছু।‘অপারেশন সুন্দরবন’ ছবিতে অভিনয় করেছেন এলাকাবাসীও।

সিনেমার বিশেষ চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রোশান, রিয়াজ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও দিপু ইমাম।

এর আগে দীপন জানান, ছবিটি প্রযোজনা করছে র‌্যাব ওয়েলফেয়ার কো–অপারেটিভ সোসাইটি লি.। তাদের সহায়তা ছাড়া এত বড় আয়োজন করে এই ছবি নির্মাণ সম্ভব ছিলো না। শুধু এটিই নয়, র‌্যাবের ৯০ জনের একটি দল শুটিংয়ে নানা কাজে সাহায্য করেছে। ছবিতে হেলিকপ্টার অপারেশনের শুটিংয়ে ঢাকা থেকে আট সদস্যের একটি দল অংশ নিয়েছিলো।



আরও পড়ুন

×