ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী সুনিধিকে নিয়ে ঢাকায় ফিরলেন অর্ণব

স্ত্রী সুনিধিকে নিয়ে ঢাকায় ফিরলেন অর্ণব
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০ | ০২:৩৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ | ০২:৪৫

বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও ভারতের সংগীতশিল্পী সুনিধি নায়েক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গেলো মাসে। কলকাতায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা সৃজিত মুখার্জি ও তার স্ত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে তাদের বিয়ের খবর জানান সৃজিত-মিথিলা। সম্পর্কে অর্ণব-মিথিলা মামাতো-ফুফাতো ভাইবোন।

 বিযের পর কলকাতাতেই থাকছিলেন তারা। এবার আসছেন ঢাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনিধি নায়েক। শুক্রবার সকালে কলকাতা থেকে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এ দম্পতি। সুনিধি এক  বছর পর ঢাকায় আসছেন বলে জানিয়েছেন। এখানে মাস খানেক থাকার ইচ্ছেও সুনিধির। 

বিশ্বভারতীতে আয়োজিত একটি অনুষ্ঠানে সুনীধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। শুভকামনা জানিয়ে নিজের মুগ্ধতার কথাও প্রকাশ করেছিলেন। সেই পরিচয়ের সূত্র ধরেই বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে সংগীত পরিবেশন করেন তারা। এরপর ঘনিষ্ঠতা বাড়তে থাকলে বিয়ের সিদ্ধান্ত নেন। এর আগে অর্ণব ভারতীয় কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়িকে বিয়ে করেছিলেন। কয়েক বছর পর তাদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুন

×