ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নতুন পণ্য

স্মার্ট ওভেনে রান্না

স্মার্ট ওভেনে রান্না
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ০৪:৩৯

যারা রান্নাঘরে সময় কাটাতে পছন্দ করেন এবং নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন তাদের জন্য দারুন সংযোজন হতে পারে স্মার্ট ওভেন।

বাজারে রয়েছে বিভিন্ন মডেলের স্মার্ট ওভেন। ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা ব্রেভিল এনেছে স্মার্ট ওভেন জুল ওভেন এয়ার ফ্রায়ার প্রো।

ব্রেভিলের এ ওভেনটি ওয়াইফাই ও অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকবে। অ্যাপে রান্নার টাইমার সেট করা যাবে। রান্নার সময় কিংবা রান্নার অবস্থা জানার জন্য এটি আপনাকে  সতর্ক বার্তা দেবে। আলেক্সা কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল ব্যবহার করে নির্দিষ্ট রান্নার মোডে মেশিন ডিভাইসটি সেট করা যাবে। অ্যাপটিতে ‘অটোপাইলট’ রেসিপিও রয়েছে। দাম ৪৩০ ডলার।



আরও পড়ুন

×