ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গরমে স্বস্তি পেতে ঘরে বানান ডাবের পুডিং

গরমে স্বস্তি পেতে ঘরে বানান ডাবের পুডিং
×

ছবি: আফসানা মিমি

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৫:০৬

প্রচণ্ড গরমে যদি ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তাহলে ঘরেই ডাবের পুডিং বানিয়ে নিন। অল্প সময় ও অল্প পরিশ্রমে এটি তৈরি করা যায়। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফসানা মিমি। 

উপকরণ: ডাবের পানি ২ কাপ, ডাবের শাঁস ১ কাপ (ছোট টুকরো করা), চিনি স্বাদমতো এবং আগার আগার পাউডার ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে ডাবের পানি, চিনি ও আগার আগার পাউডার একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৩–৫ মিনিট নাড়তে নাড়তে জ্বাল দিন, যেন আগার আগার সম্পূর্ণ গলে যায়। এরপর চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা হলে ডাবের শাঁস মিশিয়ে নিন। মিশ্রণটি পছন্দের মোল্ড বা বাটিতে ঢেলে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রাখুন। এরপর ২–৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। পুডিং পুরোপুরি সেট হয়ে গেলে মোল্ড থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন

×