ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইপিআই ভ্যাকসিন সুবিধা প্রদান করবে প্রাভা হেলথ

ইপিআই ভ্যাকসিন সুবিধা প্রদান করবে প্রাভা হেলথ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৩:১৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৩:১৪

বাংলাদেশ সরকারের এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) ভ্যাকসিন কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছে প্রাভা হেলথ।  এখন শিশুদের ৬টি শৈশবকালীন ভ্যাকসিন এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের টিডি ভ্যাকসিন সুবিধা প্রদান করবে প্রাভা হেলথ।

ডিপথেরিয়া, পারটুসিস (হুপিং কাশি), টিটেনাস, যক্ষ্মা (টিবি), পোলিও, হাম এই ছয়টি রোগের বিরুদ্ধে সরকারের টিকাদান কর্মসূচি ইপিআই নামে পরিচিত। 

১৯ ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার সকাল ৯ টা থেলে বিকাল ৩টা পর্যন্ত প্রাভা হেলথ-এর দ্বিতীয় তলায় ইপিআই ভ্যাকসিন গ্রহণ করা যাবে। প্রথমবার সেবা গ্রহণে রোগীকে একটি ভ্যাকসিন কার্ড দেওয়া হবে, যা পরবর্তীতে সঙ্গে রাখতে হবে। উল্লেখ্য, এই সেবা গ্রহন করার আগে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

এগুলো ছাড়াও প্রাভা হেলথ অন্যান্য ভ্যাকসিন যেমন: ফ্লু, নিউমোনিয়া, টাইফয়েড, হেপাটাইটিস বি, জলাতঙ্ক, কলেরা, বসন্ত ইত্যাদি রোগের ভ্যাকসিন সুবিধা প্রদান করে। সেবা সংক্রান্ত যেকোন তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১০৬৪৮ নম্বরে। ঠিকানা: বাড়ি ৯, সড়ক ১৭, ব্লক সি, বনানী, ঢাকা-১২১৩। 

আরও পড়ুন

×