ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রত্যন্ত অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সেবা পৌঁছানোর আহ্বান

প্রত্যন্ত অঞ্চলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সেবা পৌঁছানোর আহ্বান
×

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৫৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৫৯

দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ পরিচালিত ‘বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’ উপকারে আসছে। এই কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিতে ‘হাইপার টেনশন ইন কমিউনিটি: চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সভায় বক্তরা আহ্বান জানিয়েছেন। এতে অসংক্রামক রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে মনে করছেন তারা। 

সোমবার হার্ট ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্রের রিজলভ টু সেভ লাইভস ও গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন বক্তারা। হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে এবং গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুসের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আওয়াল রিজভী।

মূল প্রবন্ধে হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলোজি এন্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, হার্ট ফাউন্ডেশন পরিচালিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ কর্মসূচি দেশের ৫৪টি উপজেলায় চলমান রয়েছে। সরকার এই মডেল ১৮২টি উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরে অসংক্রামক রোগ কর্মসূচির সঙ্গে বাস্তবায়নের কথা জানিয়েছে। 

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, চাহিদার প্রেক্ষিতে ওষুধ সরবরাহে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস বলেন, হার্ট ফাউন্ডেশন পরিচালিত কর্মসূচি সাধারণ মানুষের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। এই কর্মসূচি ছড়িয়ে দিতে কমিউনিটি ক্লিনিক সর্বাত্মক সহযোগিতা করবে।

 সভায় উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের ভাইস প্রেসিডেন্ট বন্দনা শাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) সৈয়দ মজিবুল হক, অতিরিক্ত সচিব (ঔষধ প্রশাসন) মো. এনামুল হক, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. আহমেদুল কবীর, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডাঃ আশরাফুন্নেসা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×