ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মুগ্ধসহ ১১ জনকে হত্যার অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

দুই আইনজীবীর আদালত অবমাননার শুনানি পেছাল

মুগ্ধসহ ১১ জনকে হত্যার অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৮

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে আগামী ১১ অক্টোবর ধার্য করা হয়েছে।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

এদিন মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের একজন সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় এ তারিখ পেছানো হয়। 

দুই আইনজীবীর আদালত অবমাননার শুনানি পেছাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিমকোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের মামলার শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ দিন ধার্য করেন।

এদিন ট্রাইব্যুনালে দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। তাদের পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

এ সময় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ট্রাইব্যুনালের গেটের সামনে অর্ধশতাধিক আইনজীবী সারিবদ্ধভাবে অবস্থান নেন।

গত ১৬ সেপ্টেম্বর এই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। পরে দুজনকে ২৩ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন ট্রাইব্যুনাল-২।

আরও পড়ুন

×