ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্যামসন এইচ চৌধুরীর ১০২তম জন্মদিন আজ

স্যামসন এইচ চৌধুরীর ১০২তম জন্মদিন আজ
×

স্যামসন এইচ চৌধুরী

পাবনা অফিস 

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:১৯

| প্রিন্ট সংস্করণ

দেশবরেণ্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০২তম জন্মদিন আজ শুক্রবার। ১৯২৫ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার কাশিয়ানি থানার প্রত্যন্ত গ্রাম আড়ুয়াকান্দিতে জন্মগ্রহণ করেন তিনি। 

স্যামসন এইচ চৌধুরী ভারতে পড়াশোনা শেষ করে ১৯৫২ সালে পাবনা জেলার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর বাবা ইয়াকুব হোসেন চৌধুরী একটি চিকিৎসাকেন্দ্রের মেডিকেল অফিসার ছিলেন। ১৯৫৬ সালে বাবার পরামর্শে তিনি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের বাড়িতেই একটি ছোট ওষুধের কারখানা শুরু করেন। তাঁর একমাত্র সহযোগী ছিলেন স্ত্রী অনিতা চৌধুরী। ১৯৫৮ সালে তিনি আরও তিন বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠা করেন স্কয়ার। ১৯৮৫ সালে এটি দেশের সব বহুজাতিক কোম্পানিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে। 

ওষুধশিল্পে সাফল্যের পর তিনি ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেন। একে একে যুক্ত হয় টয়লেট্রিজ, টেক্সটাইল, মিডিয়াকম, এগ্রো-কেমিক্যালস, ভেটেরিনারি প্রোডাক্টস, স্পিনিং, নিট ফেব্রিক্স, ফ্যাশন, কনজিউমার প্রোডাক্টস, ইনফরম্যাটিক্স ও হাসপাতালের মতো বিভিন্ন খাত। ২০১১ সালে মাছরাঙা টেলিভিশন প্রতিষ্ঠা করেন। 

শিল্পপ্রতিষ্ঠান গড়ার পাশাপাশি নিভৃতে সমাজসেবা করেছেন স্যামসন এইচ চৌধুরী। তিনি ও তাঁর প্রয়াত স্ত্রী অনিতা চৌধুরীর প্রচেষ্টায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেবির প্রথম তলায় গড়ে ওঠে ‘দিশারী কম্পিউটার টেনিং সেন্টার’। 

স্যামসন এইচ চৌধুরী ২০১২ সালের ৫ জানুয়ারি ৮৬ বছর বয়সে সিংগাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন

×