ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১১ জনের মৃত্যু হলো। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২১১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১১৫ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ‍দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭৬ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১১৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৪১ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৪৪ জন, চট্টগ্রামে ২৪৬ জন, খুলনায় ১৩০ জন, ময়মনসিংহে ৩৭, রংপুরে ৪৪ এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ৯৫৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬৪ হাজার ৮২৭ জন হাসপাতাল ছেড়েছেন।

২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

আরও পড়ুন

×