ঢামেকের জরুরি বিভাগে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৪১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া তিনটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের সামনে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। জরুরি বিভাগে নিয়ে পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসক জানান, বৃদ্ধা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, মৃতের বয়স আনুমানিক ৬০ বছর। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। আশপাশের ফুটপাতে থাকতেন বলে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- ঢাকা মেডিকেল কলেজ
- ঢামেক
- মরদেহ উদ্ধার