ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে আতশবাজির আগুনে দগ্ধ তিন যুবক

মিরপুরে আতশবাজির আগুনে দগ্ধ তিন যুবক
×

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৪:২২

রাজধানী মিরপুরের পল্লবী থানাধীন সিটি ক্লাব এলাকায় আতশবাজির আগুনে তিন যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন– মো. সাকিব হাসান (২০), সজীব (২১) ও রিফাত (২২)।

গত রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, রাতে মিরপুরের সিটি ক্লাব এলাকায় ওরা আতশবাজি দিয়ে উদযাপন করছিলেন। হঠাৎ আগুনে তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি। তাদের মধ্যে সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, দগ্ধ সাকিব মিরপুরের একটি কলেজের ইকোনমিকস প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। সজীব, রিফাতের বাসাও একই এলাকায়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান সমকালকে জানান, মিরপুর থেকে আতশবাজির আগুনে তিন যুবক দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে সাকিব নামে এক যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন

×