ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পরিবারের তিনজন দগ্ধ

রাজধানীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পরিবারের তিনজন দগ্ধ
×

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৩:৫২

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা একই পরিবারের সদস্য।

মঙ্গলবার ভোরে এ ঘটনার পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহিন, তার স্ত্রী ফাহিমা আক্তার ও ভাগনি হাফছা (৮)। 

চিকিৎসক জানিয়েছেন, দগ্ধরা কেউই শঙ্কামুক্ত না। তাদের মধ্যে শাহিনের শরীর ৫০, ফাহিমার ৪৫ এবং হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। 

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের সারিয়ে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দগ্ধ শাহিনের সহকর্মী মো. জসিম জানান, নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন শাহিন। ভোরে তারা ঘুমন্ত অবস্থায় থাকতেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বাসায় আগুন ধরে গেলে তিনজনই দগ্ধ হন। এ সময় ঘরের দেয়ালও ধসে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

×