ব্রিটিশ রাজপরিবার নিয়ে 'এন্ডগেম'
×
--
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:০০
সাংবাদিক ওমিড স্কোবি ব্রিটেনের রাজপরিবার নিয়ে নতুন একটি বই লিখছেন। তাঁর লেখা 'এন্ডগেম : ইনসাইড দ্য রয়্যাল ফ্যামিলি অ্যান্ড দ্য মনার্কি'স ফাইট ফর সারভাইভাল' বইটি প্রকাশনা সংস্থা হারপার কলিন্সের সহযোগী প্রতিষ্ঠান দে স্ট্রিট বুকস থেকে আগামী বছর প্রকাশিত হবে। বইটিকে বিশ্নেষকরা 'অত্যন্ত প্রত্যাশিত দ্বিতীয় রাজকীয় ব্লকবাস্টার' বলে অভিহিত করেছেন। রাজপরিবার নিয়ে এটি এ লেখকের প্রথম বই নয়। এর আগের বইটিও বেস্ট সেলার হয়েছিল।
প্রকাশনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'গত ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবরে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছিল। এখন অনন্য অন্তর্দৃষ্টি, গভীর উপলব্ধি ও উন্মোচনের মধ্য দিয়ে সাংবাদিক ওমিড স্কোবি এক অস্থিরতার মধ্যে থাকা প্রতিষ্ঠানের পর্দা তুলে ধরেছেন। বিশৃঙ্খলা, পারিবারিক অস্বাভাবিকতা, অবিশ্বাস এবং কঠোর রীতিনীতি এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে। এটি রাজতন্ত্রের শেষ খেলা। এটি রক্ষা করতে যা থাকা দরকার, তা কি তাদের আছে?'
সাংবাদিক স্কোবি দীর্ঘদিন ধরেই রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত। ইয়াহু নিউজে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন। এখন মার্কিন ফ্যাশন পত্রিকা হারপারস বাজার সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে ২০২০ সালে তাঁর লেখা 'ফাইন্ডিং ফ্রিডম : হ্যারি অ্যান্ড মেগান অ্যান্ড দ্য মেকিং অব আ মডার্ন রয়্যাল ফ্যামিলি' বইটিও বেস্ট সেলার হয়েছিল। ওই গ্রন্থের সহলেখক ছিলেন ক্যারোলিন ডুরান্ড। সাসেক্সের ডিউক এবং ডাচেসের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক নিয়ে রচিত হয় বইটি। সাহিত্য সাময়িকী কারকাসের ওয়েবসাইটে বলা হয়, যদিও রাজপরিবারের সদস্যরা জীবনী লেখাকে অনুমোদন করতে পারে না, তবে এ বিষয়ে এর চেয়ে বেশি সহায়ক কাজ কল্পনা করা কঠিন। আপনি যদি কখনও ভেবে থাকেন রাজপরিবার এক দুঃস্বপ্নের নাম। কোনো সন্দেহ নেই- আপনি এই বইটিই খুঁজছেন।
'এন্ডগেম : ইনসাইড দ্য রয়্যাল ফ্যামিলি অ্যান্ড দ্য মনার্কি'স ফাইট ফর সারভাইভাল' বইটি ২০২৩ সালের ১ আগস্ট প্রকাশিত হবে বলে প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

- বিষয় :
- ব্রিটিশ রাজপরিবার