ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ছয়জন রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬৭ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮১ জন।

এ ছাড়া বরিশালে ২১৭ জন, চট্টগ্রামে ৩১৪ জন, খুলনায় ২৭১ জন, ময়মনসিংহে ৪৩ জন, রাজশাহীতে ১৪৬ জন, রংপুরে ৪১ জন এবং সিলেটে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

×