ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঘরে বসেই ডাবল চিন কমাবেন যেভাবে

ঘরে বসেই ডাবল চিন কমাবেন যেভাবে
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫১

অনেকেই ডাবল চিন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। কীভাবে কমাবেন, তার উপায় খুঁজে পান না। আবার ডায়েট বা ব্যায়াম করে পুরো শরীরের মেদ কমানো গেলেও, কারো কারো মুখের মেদ কমে না। দূর হয় না ডাবল চিনের সমস্যাও। মুখের মেদ কমাতে জীবনযাত্রার পরিবর্তন করতে হবে এমনটাই বলা হয়েছে নিউজ১৮-এর একটি প্রতিবেদনে। 

ভারতের চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার অনুষ্কা ব্যাস সম্প্রতি মুখের মেদ কমিয়েছেন। দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন এনে তিনি ডাবল চিন কমিয়ে, আগের চেয়ে আরও স্লিম হয়েছেন। তিনি ইনস্টাগ্রামে মুখের মেদ কমানোর জন্য কিছু টিপস শেয়ার করেছেন এবং তিনি যে ডায়েট এবং ব্যায়াম অনুসরণ করেছেন সে সম্পর্কে বলেছেন। 

ডাবল চিন কমানোর কৌশল

মুখ দিয়ে শ্বাস নেওয়া
আপনি যখন মুখ দিয়ে শ্বাস নেন, তখন এটি আপনার চোয়ালের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে। এটি মুখের স্বাভাবিক পরিবর্তন করতে পারে।

আমিষ খাবার
গ্রিল করা মুরগির ব্রেস্ট পিস, ডিম, স্যামন বা টুনা খেতে হবে। এগুলোতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা সামগ্রিক ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং ত্বককে টানটান করে। অনুষ্কা ভাজা মাংস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। কারণ এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। তেলও বেশি থাকে। 

নিরামিষ খাবার
ডাবল চিন কমাদে ময়দা বা নিয়মিত গম খাওয়ার পরিবর্তে কিনোয়া, বাকউইট, জোয়ার এবং রাগির মতো শস্য খাওয়া যেতে পারে। অনুষ্কা দুগ্ধজাত পণ্য সম্পূর্ণরূপে কমাতে বলেন, যা মুখের চর্বিও কমাতে পারে বলে মনে করা হয়।

উচ্চ ফাইবারযুক্ত খাবার
খাদ্যতালিকায় পালংশাক, বিট, ফল এবং আপেলের মতো উচ্চ ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন। এগুলো দীর্ঘক্ষণ পেট ভরা রাখবে এবং অপ্রয়োজনীয় খাবার এড়াতে সাহায্য করবে। কম চর্বিযুক্ত খাবার কটেজ পনির, টোফু, ছোলা এবং রান্না করা ছোলার মতো কম চর্বিযুক্ত প্রোটিন অন্তর্ভুক্ত করুন। আরও ঘন ঘন স্যালাড খান এবং হালকা, স্বাস্থ্যকর স্যালাড ড্রেসিং ব্যবহার করুন। কমপক্ষে তিনমাস কৃত্রিম চিনি এড়িয়ে চলুন।

শক্ত খাবার
যে সব খাবার শক্ত এবং চিবানোর জন্য অনেক সময় লাগে, সেগুলো খান। এ খাবারগুলো চিবাতে গিয়ে মুখের ভালো ব্যায়াম হয়। তাই  শসা, কাঁচা গাজর, কাঁচা নারকেল, কাঁচা সেলেরি, ভুট্টার দানা, বাদাম, পেস্তা, আখরোট, চিনিমুক্ত চুইংগাম খান।

ডিটক্স জুস
ওজন ও ডাবল চিনের সমস্যা কমাতে ডিটক্স জুস পান করতে পারেন। এক টুকরো কুমড়ো, ১ চা চামচ হলুদ, অর্ধেক শসার রস, এক কাঠির কারি পাতার জুস বানিয়ে বান করতে পারেন। তবে মনে রাখতে হবে সঠিক ডায়েটের সঙ্গে নির্দিষ্ট ব্যায়ামও গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন

×