ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত

চতুরঙ্গ
শিশুর নিরাপত্তা কোনো ছেলেখেলা নয়

সমকালীন প্রসঙ্গ / শিশুর নিরাপত্তা কোনো ছেলেখেলা নয়

পাবনার ১০ বছরের শিশুর এই রক্তভেজা পরিণতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আমাদের সামগ্রিক সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতার এক নির্মম প্রতিফলন। প্রতিটি শিশু ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের একই ফ্রেম, কেবল ভিকটিম আলাদা। একটি শিশু ধর্ষণের শিকার হলে কিংবা লাশ হয়ে ফিরলে আমরা কয়েক দিন ক্ষোভে ফেটে পড়ি, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। তারপর নতুন কোনো ট্রেন্ড কিংবা ট্র্যাজেডি পুরোনোটিকে আড়াল করে দেয়। কিন্তু যে মেয়েটি আর কোনো দিন ক্লাসে ফিরবে না, যে পরিবারটি আজীবন এক অপূরণীয় ক্ষতের বোঝা বয়ে বেড়াবে, তাদের কাছে এই ঘটনা কখনও পুরোনো হয় না।

আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪২

সমকালীন প্রসঙ্গ / হেগের রায় এবং আমাদের নদী

গত বছরের ফেব্রুয়ারিতে আমাদের পানিসম্পদ মন্ত্রণালয় চীনকে চিঠি দিয়ে চেয়েছিল পরিবেশগত প্রভাব মূল্যায়ন, সম্ভাব্যতা সমীক্ষা এবং জলবায়ু ও দুর্যোগ প্রভাব মূল্যায়ন। জবাব আসেনি। অর্থাৎ ভারত চীনের কাছে যা চায়, বাংলাদেশ চীনের কাছে তা চায়, আর বাংলাদেশ ভারতের কাছে তা পঞ্চাশ বছর ধরে চেয়ে আসছে। শৃঙ্খলটা পরিষ্কার: প্রতিটি রাষ্ট্র নিজের ভাটির স্বার্থে আন্তর্জাতিক আইন উদ্ধৃত করে, নিজের উজানের সুবিধায় তা অস্বীকার করে। বাংলাদেশ এই শৃঙ্খলের একেবারে শেষ প্রান্তে—আমাদের ভাটিতে আর কেউ নেই। মনে রাখা দরকার, শুষ্ক মৌসুমে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার প্রবাহের ৭০ শতাংশ আসে ব্রহ্মপুত্র দিয়ে। উজানের প্রতিটি সিদ্ধান্ত তাই আমাদের ভূগোলের প্রশ্ন, নিছক কূটনীতির নয়।

আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৫
হেগের রায় এবং আমাদের নদী

বিএনপির শিক্ষাদর্শন / ধারাবাহিক অভিযাত্রায় নিরক্ষরতা দূরীকরণ থেকে চতুর্থ শিল্পবিপ্লব 

মাধ্যমিক পর্যায়ে দুটি প্রতিশ্রুতি লক্ষণীয়। প্রথমত, মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক কারিগরি শিক্ষা চালুর ঘোষণা, যাতে এসএসসি বা সমমান স্তরেই একজন শিক্ষার্থী কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে - এমনকি পরিবার সামর্থ্যের অভাবে উচ্চশিক্ষায় না গেলেও। দ্বিতীয়ত, আরবি, জাপানি, কোরিয়ান, ইতালিয়ান, ম্যান্ডারিনসহ তৃতীয় ভাষা শিক্ষা মাধ্যমিক স্তর থেকেই বাধ্যতামূলক করার প্রস্তাব, যা দেশে-বিদেশে কর্মসংস্থানের পথ প্রশস্ত করার লক্ষ্যে নেওয়া। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্তকরণ, শিক্ষকদের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং একটি ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের অঙ্গীকারও এসেছে।

আপডেটঃ ২৮ আগস্ট ২০২৬ | ১৯:৩৭
ধারাবাহিক অভিযাত্রায় নিরক্ষরতা দূরীকরণ থেকে চতুর্থ শিল্পবিপ্লব 

মানবসম্পদ / সহমর্মী শিক্ষকই মাধ্যমিক রূপান্তরের মূল চাবিকাঠি

আমাদের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত অবকাঠামো নয়, বরং মানসিক দূরত্ব। বহু বিদ্যালয়ে দেখা যায়, শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। শিক্ষক পাঠদান করেন, শিক্ষার্থী শোনে; শিক্ষক প্রশ্ন করেন, শিক্ষার্থী উত্তর দেয়, কিন্তু এর মধ্য দিয়ে হৃদয়ের কোনো সংযোগ তৈরি হয় না। অথচ শিক্ষা কেবল তথ্য স্থানান্তরের প্রক্রিয়া নয়; এটি একটি মানবিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে থাকা রূপান্তরমূলক যাত্রা। একজন শিক্ষার্থী যখন বলে, ‘স্যার, আমাকে বুঝুন’– সেই আহ্বান কেবল পাঠ বোঝার নয়, নিজেকে বোঝানোর আকুতি। এই জায়গাটিই আমাদের নতুন শিক্ষাক্রমের সাফল্য-ব্যর্থতার প্রকৃত পরীক্ষাক্ষেত্র।

আপডেটঃ ১৪ আগস্ট ২০২৬ | ২০:০১
সহমর্মী শিক্ষকই মাধ্যমিক রূপান্তরের মূল চাবিকাঠি