ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সমকালীন প্রসঙ্গ / সমন্বিত জাতীয় শিশু-সুরক্ষা ব্যবস্থা জরুরি

সমস্যাটিকে আরও গভীরভাবে দেখলে বোঝা যায়, শিশু নির্যাতন বা সহিংসতার জন্য একটি মাত্র কারণ দায়ী নয়। আন্তর্জাতিক গবেষণা সহিংসতার ঝুঁকিকে ব্যক্তি, পরিবার, সম্পর্ক, প্রতিবেশীবোধ এবং বৃহত্তর সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পারস্পরিক সম্পর্কের মাধ্যমে ব্যাখ্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্সপায়ার ফ্রেমওয়ার্ক ও আইন প্রয়োগ, সামাজিক মূল্যবোধ, নিরাপদ পরিবেশ, প্যারেন্টিং ও কেয়ারগিভার সাহায্য, অর্থনৈতিক সক্ষমতা, রেসপন্স সেবা এবং শিক্ষা এই সাতটি ক্ষেত্রকে সমন্বিতভাবে বিবেচনা করে।

আপডেটঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৪
সমন্বিত জাতীয় শিশু-সুরক্ষা ব্যবস্থা জরুরি