ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জিমেইল হ্যাক হয় যেসব কারণে

জিমেইল হ্যাক হয় যেসব কারণে
×

.

আলাউদ্দিন আলাদিন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ২৩:৪৮ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১৬:৩৫

জিমেইল অ্যাকাউন্ট এখন আর শুধু ইমেইল ঠিকানা নয়, ডিজিটাল জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিজীবনের সব ধরনের প্রয়োজনীয় বার্তা, সব ধরনের সামাজিক মাধ্যমে লগইন, ব্যাংকিং তথ্য, গুগল ফটোজে পারিবারিক অ্যালবাম ছাড়াও ইউটিউব আর গুগল ড্রাইভের জরুরি ফাইল– সবই জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে গেছে। ফলে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে শুধু ইমেইল নয়, পুরো ডিজিটাল পরিচয় ও আর্থিক নিরাপত্তাই পড়বে হুমকির মুখে।

কিছুদিন ধরে জিমেইল পরিষেবায় অনেক ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই অনেকে জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটিতে অভিযুক্ত হয়েছেন। কেউ কেউ দেখছেন, অচেনা লোকেশন থেকে লগইন করা হয়েছে, কেউ দেখছেন তারা কোনো ইমেইল না পাঠালেও সেন্ট ফোল্ডারে ইমেইল জমা পড়েছে। অনেকেকে অ্যাকাউন্টে প্রবেশ করতে চেষ্টা করতে হচ্ছে কয়েক দফা। পরিস্থিতি যখন এমন তাতে জিমেইলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসাই স্বাভাবিক। জিমেইল হ্যাক হলে প্রাথমিকভাবে কীভাবে তা শনাক্ত করা যাবে, কীভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং ভবিষ্যতে এমন ঘটনা নিয়ন্ত্রণে কী করবেন, এ বিষয়ে জানা জরুরি।

কীভাবে বুঝবেন জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে

  • প্রথমেই খেয়াল রাখতে হবে, কিছু সাধারণ লক্ষণ জিমেইল হ্যাক হওয়ার পূর্বাভাস দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি লক্ষণ রয়েছে। জিমেইল থেকে আপনি না, কিন্তু অন্য কেউ ইমেইল প্রেরণ করেছে।
  • জিমেইলের ট্র্যাশ, সেন্ট বা স্প্যাম ফোল্ডারে অজানা বা সন্দেহজনক ইমেইলের উপস্থিতি।
  • প্রোফাইল ফটো, নাম বা গুগল সিকিউরিটি সেটিংস পরিবর্তন করা হয়েছে।
  • গুগল থেকে কয়েক দফা সতর্কবার্তা আসছে, যেমন– নিউ সাইন-ইন অ্যাটেম্প।
  • যেসব ডিভাইস ব্যবহার করেন না, সেখান থেকেও লগইন প্রচেষ্টা হয়েছে বলে নোটিফিকেশন।
  • উল্লিখিত কয়েকটি লক্ষণ দৃশ্যমান হলে বুঝতে হবে ওই অ্যাকাউন্টে হয়তো আক্রমণের প্রচেষ্টা করা হয়েছে বা হতে চলেছে।

জিমেইল অ্যাকাউন্ট যেভাবে হ্যাক হতে পারে
নিজের ব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পেছনে কয়েকটি কারণ সামনে আসতে পারে। কিছু সাধারণ ভুল বা অসতর্কতা এর জন্য প্রধান কারণ হতে পারে। যদি ফিশিং লিঙ্কে ক্লিক করে লগইন করেন, তাহলে যে কারও ইউজার নেম-পাসওয়ার্ড সরাসরি হ্যাকার নিয়ন্ত্রণে নিতে পারে। পাবলিক ওয়াইফাই বা আনসিকিউর নেটওয়ার্ক ব্যবহার করে জিমেইলে লগইন করলে ডেটা ইন্টারসেপ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড (যেমন–123456, name@123 ইত্যাদি) ব্যবহার করলে একাধিক বট অ্যাকাউন্ট ব্রুট-ফোর্স অ্যাটাকের মাধ্যমে হ্যাক করে ফেলতে পারে। অপরিচিত অ্যাপ বা এক্সটেনশনকে যদি গুগল অ্যাকাউন্টে ‘সাইন-ইন উইথ গুগল’ অপশনের মাধ্যমে অনুমতি দেওয়া হয়, এখান থেকেও অ্যাকসেস লিক হতে পারে। 
 

আরও পড়ুন

×