ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর হলিডে মার্কেটে ‘রামাদান ফেস্ট’ শুরু

ফরিদপুর হলিডে মার্কেটে ‘রামাদান ফেস্ট’ শুরু
×

রামাদান ফেস্টের শুরুর দিনে ফরিদপুরে একসঙ্গে ইফতার করেন হাজারো মানুষ। শুক্রবার শহরের ব্রাহ্ম সমাজ সড়কে সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের হলিডে মার্কেটে শুরু হয়েছে তিন দিনের ‘রামাদান ফেস্ট’। গতকাল শুক্রবার শহরের ব্রাহ্ম সমাজ সড়কে এই উৎসব শুরু হয়। উদ্বোধনী দিনে আয়োজিত গণইফতারে সহস্রাধিক মানুষ অংশ নেন। ইউনাইটেড ফরিদপুর এই উৎসব ও কর্মসূচির আয়োজন করে।

দেড় বছর ধরে ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে প্রতি শুক্রবার হলিডে মার্কেট বসে। এতে শহরের নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসেন। গতকাল ইফতারের পর এই মেলা কানায় কানায় পূর্ণ হয়। নানা বয়সের হাজারো মানুষ কেনাকাটা করতে ভিড় করেন সেখানে।
মেলায় অংশ নেওয়া স্টল বি-হাটের স্বত্বাধিকারী উম্মে হাবিবা মৌ জানান, তাঁর স্টলে আখের গুড়, কালোজিরার মধুর পাশাপাশি নানা ধরনের খাদ্যপণ্য রয়েছে। রামাদান ফেস্টিভ্যালে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।
হলিডে মার্কেটের মুখপাত্র লুবাবাতুল জান্নাত বলেন, ফরিদপুরে এমন আয়োজন এই প্রথম। এই ব্যতিক্রমী উদ্যোগ সারাদেশের উদ্যোক্তাদের মাঝে সাড়া ফেলেছে। তারা মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন।

আরও পড়ুন

×