ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ঝালমুড়িওয়ালার ঘরে, গণপিটুনিতে নারী নিহত

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ঝালমুড়িওয়ালার ঘরে, গণপিটুনিতে নারী নিহত
×

ফারজানা সুলতানা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২২:৩১

সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর ফারজানা সুলতানা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামের কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুমাইয়া খাতুন (২৬) ঝালমুড়ি বিক্রি করতেন। তিনি একই এলাকার আমিরুল ইসলামের স্ত্রী। 

অন্যদিকে নিহত শিশু ফারজানা সুলতানা কাজলা গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো স্কুলে যায় ফারজানা। স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জানানো হয়। পরে সন্ধ্যায় পুলিশ আমিরুল ইসলামের বসতঘরের ভেতর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে। শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আমিরুলের স্ত্রী সুমাইয়া খাতুনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন

×