ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসা লাগেজ খুলতেই মিলল নারীর খণ্ডিত দেহ

খালে ভাসা লাগেজ খুলতেই মিলল নারীর খণ্ডিত দেহ
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরে একটি খালের পানিতে ভাসছিল বেগুনি রঙের একটি লাগেজ। সেটি তীরে টেনে আনা হলে ভেতর থেকে বেরিয়ে আসে মানুষের পা। পরে সেই লাগেজ খুলে পাওয়া যায় এক নারীর খণ্ডিত মরদেহের নিচের অংশ। এর কিছুক্ষণ পর কাছাকাছি পানিতে ভাসতে দেখা যায় আরেকটি জুটের বস্তা। সেটি খুলতে বেরিয়ে আসে মরদেহের মাথাসহ শরীরের অন্যান্য অংশ। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী ফাঁকা জায়গায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে ব্রিজের নিচে খালের পানিতে লাগেজটি ভাসতে দেখেন তারা। 
জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান,  নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×