ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ
×

সিভিল সার্জন কার্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ করছেন স্থানীয় ছাত্ররা। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৭

ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. মঞ্জুর এ এলাহীকে পদায়নের প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্ররা।

সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালে বক্তারা অভিযোগ করেন, ডা. মঞ্জুর এ এলাহী আওয়ামী লীগের ‘দোসর’ এবং তিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হলে তিনি এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে তাকে কোনোভাবেই ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে মেনে নেওয়া হবে না। অবিলম্বে ডা. মঞ্জুর এ এলাহীকে ফরিদপুর থেকে প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ ছাত্র নেতারা।

আন্দোলন চলাকালে সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান নেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি গেট খুলে দিলে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
 

আরও পড়ুন

×