ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত
×

ফাইল ছবি

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৫

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর জেলার পরশুরাম ও ফুলগাজী সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর। রোববার দুপুর ১টার দিকে ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত এক হাজার ৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে তৈরি করা হচ্ছিল পথসভাস্থল। ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করা হয়।

‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ভাতার উদ্বোধনী অনুষ্ঠানস্থল ফেনীর ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠ তৈরি করা হচ্ছে। ডাক বাংলো সংস্কার, সড়ক মেরামত, সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
 

আরও পড়ুন

×