ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সমকাল-বিএফএফ বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়

সমকাল-বিএফএফ বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়
×

ছবি-সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫২

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। 

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে বুধবার মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে দুইটি ভেন্যুতে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় এবারের উৎসব।

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্ল্যা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দলনেতা আদ্র দে।

প্রতিযোগিতায় মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, দুধ মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল, এজি একাডেমি, শুভেচ্ছা প্রি-প্রিপারেটরি স্কুল ও আদর্শ বালিকা বিদ্যালয় অংশ নেয়।

সমকাল সুহৃদ সমাবেশ মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান দুর্জয়ের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি সৈয়দ বারিক আনজাম বারকি। প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্ল্যা ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান।

বক্তারা বলেন, যুক্তিনির্ভর চর্চা ও মুক্তবুদ্ধির বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন

×