কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
হোসনে আরা বকুল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৫১
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিন বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাত ১১ টার দিকে তাকে আটকের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বকুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ছাত্র-জনতার ওপর হামলায় মদদ দেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংগঠিত করছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে সরকার বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগ আছে। তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিস্তারিত পরে জানানো হবে।
বকুল কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের অনুসারী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয় সম্পাদক।
- বিষয় :
- কুমিল্লা
- আওয়ামী লীগ
- আটক